ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), রিনার মেয়ে জারা (১৫) এবং ছেলে তাসবিক (২০)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ। তিনি জানান, তার ভগ্নিপতি শফিকুল ইসলাম ঢাকার উত্তরার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।

আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে একটি প্রাইভেটকারে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়। তৌহিদ মোহাম্মাদ মুরাদের ভাষ্য অনুযায়ী, রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর পেছন থেকে একটি বড় গাড়ি প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিলকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তারা প্রাইভেটকারের সামনে বসে ছিলেন। ধাক্কাটা গাড়ির পেছন থেকে লাগায় তাঁরা বেঁচে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে দু’জনই আশঙ্কামুক্ত রয়েছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক

» ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বিদ্যুৎবিভ্রাট

» দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

» ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে সরকারকে : জ্বালানিমন্ত্রী

» আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

» ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি

» সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

» জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

» সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: ভারপ্রাপ্ত মহাসচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), রিনার মেয়ে জারা (১৫) এবং ছেলে তাসবিক (২০)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ। তিনি জানান, তার ভগ্নিপতি শফিকুল ইসলাম ঢাকার উত্তরার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।

আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে একটি প্রাইভেটকারে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়। তৌহিদ মোহাম্মাদ মুরাদের ভাষ্য অনুযায়ী, রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর পেছন থেকে একটি বড় গাড়ি প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিলকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তারা প্রাইভেটকারের সামনে বসে ছিলেন। ধাক্কাটা গাড়ির পেছন থেকে লাগায় তাঁরা বেঁচে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে দু’জনই আশঙ্কামুক্ত রয়েছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com