নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধে মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

 

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একই সঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল-১।

 

এ মামলায় একজন গ্রেপ্তার রয়েছেন। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ৪০ জনেরও বেশি ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আটজনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইলেকট্রিক চুলা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

» সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

» ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী

» শীতের সবজির বাজারে চড়া

» কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

» শ্রমিকদল নেতা হত্যা: সাবেক স্ত্রীসহ ৩জন গ্রেপ্তার

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

» আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৫৩টি

» উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধে মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

 

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একই সঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল-১।

 

এ মামলায় একজন গ্রেপ্তার রয়েছেন। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ৪০ জনেরও বেশি ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আটজনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com