যুদ্ধের মাঝেই আবুধাবির গ্যাস প্রকল্পে ৬.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে এডিএনওসি জানায়, ফ্রান্সের টোটালএনার্জিস, ইতালির এনি ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী উম্ম শাইফ গ্যাস ক্যাপ উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন হবে। পাশাপাশি উৎপাদিত হবে সংশ্লিষ্ট গ্যাসজাত তরল পদার্থও।

ইউএই’র শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর কাজে লাগাতে এডিএনওসি তার সমন্বিত গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এই বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সক্ষমতাও বাড়াবে। আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও।

ইরানের হামলা ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা এলো।

সূত্র: এএফপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধের মাঝেই আবুধাবির গ্যাস প্রকল্পে ৬.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি (এডিএনওসি) আবুধাবির একটি প্রাকৃতিক গ্যাস উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে এডিএনওসি জানায়, ফ্রান্সের টোটালএনার্জিস, ইতালির এনি ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী উম্ম শাইফ গ্যাস ক্যাপ উন্নয়ন প্রকল্পে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন হবে। পাশাপাশি উৎপাদিত হবে সংশ্লিষ্ট গ্যাসজাত তরল পদার্থও।

ইউএই’র শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দেশের বিপুল গ্যাস সম্পদকে অধিকতর কাজে লাগাতে এডিএনওসি তার সমন্বিত গ্যাস কৌশল দ্রুত এগিয়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়তে থাকায় এই বিনিয়োগ সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সক্ষমতাও বাড়াবে। আল জাবের এডিএনওসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও।

ইরানের হামলা ও জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা এলো।

সূত্র: এএফপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com