ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অধ্যাদেশ বাতিল ও স্বতন্ত্রতা বজায় রাখার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তারা এ অবরোধ করেন।পরে তারা নীলক্ষেত হয়ে ক্যাম্পাসে ফিরে যান।

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিভাগ বহাল রাখার দাবিতে এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবির জায়গা হলো ঢাকা কলেজের অস্তিত্ব। এই কলেজের ১৮৪ বছরের ঐতিহ্য রয়েছে। নতুন অধ্যাদেশ কার্যকর হলে হয়তো কিছুদিন ইন্টারমিডিয়েট থাকবে, কিন্তু ভবিষ্যতে তা বিলুপ্ত হবে। আমরা তা হতে দেব না। ঢাকা কলেজ যেভাবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছে, সেভাবেই থাকবে।

আরেক শিক্ষার্থী বলেন, এই নতুন বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলুপ্ত করার চেষ্টা চলছে। আমরা সেই বলয় ভাঙতে চাই। এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হতে পারে না।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন। সেখানে ৪-৫ মিনিট অবস্থান করে পরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসে ফিরে যান। তাদের দাবি—সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, তাই বিশ্ববিদ্যালয়টি অন্য কোথাও করা হোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অধ্যাদেশ বাতিল ও স্বতন্ত্রতা বজায় রাখার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তারা এ অবরোধ করেন।পরে তারা নীলক্ষেত হয়ে ক্যাম্পাসে ফিরে যান।

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিভাগ বহাল রাখার দাবিতে এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবির জায়গা হলো ঢাকা কলেজের অস্তিত্ব। এই কলেজের ১৮৪ বছরের ঐতিহ্য রয়েছে। নতুন অধ্যাদেশ কার্যকর হলে হয়তো কিছুদিন ইন্টারমিডিয়েট থাকবে, কিন্তু ভবিষ্যতে তা বিলুপ্ত হবে। আমরা তা হতে দেব না। ঢাকা কলেজ যেভাবে ইন্টারমিডিয়েট দিয়ে শুরু হয়েছে, সেভাবেই থাকবে।

আরেক শিক্ষার্থী বলেন, এই নতুন বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলুপ্ত করার চেষ্টা চলছে। আমরা সেই বলয় ভাঙতে চাই। এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হতে পারে না।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন। সেখানে ৪-৫ মিনিট অবস্থান করে পরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসে ফিরে যান। তাদের দাবি—সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, তাই বিশ্ববিদ্যালয়টি অন্য কোথাও করা হোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com