ইরানের একাধিক শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে ফের বোমাবর্ষণ শুরু করল যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা নয় দিন তারা ইরানে হামলা চালাচ্ছে। ইরানের সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার ভোরে দেশের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিতে।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনও বাণিজ্যিক জাহাজে আর হামলা চালাতে না-পারে, সেই কারণে তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে সেখানে নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে। তবে কোথায় কোথায় বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তা এখনও স্পষ্ট নয়। হামলার বিস্তারিত কোনও বিবরণ মার্কিন সেনাবাহিনী দেয়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের একাধিক শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে ফের বোমাবর্ষণ শুরু করল যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা নয় দিন তারা ইরানে হামলা চালাচ্ছে। ইরানের সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার ভোরে দেশের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিতে।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনও বাণিজ্যিক জাহাজে আর হামলা চালাতে না-পারে, সেই কারণে তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে সেখানে নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে। তবে কোথায় কোথায় বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তা এখনও স্পষ্ট নয়। হামলার বিস্তারিত কোনও বিবরণ মার্কিন সেনাবাহিনী দেয়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com