ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজে ফিরছেন। ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

রবিবার ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। রায়হান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিক অরুণ ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার পর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিককে মুক্তি ও বাস চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজে ফিরছেন। ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

রবিবার ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। রায়হান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিক অরুণ ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার পর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিককে মুক্তি ও বাস চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com