সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বৃহস্পতিবার সেনা সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সেনা সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার নেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌ-সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

» কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা

» সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

» আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

» অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

» দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

» হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

» জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

» জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

» সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বৃহস্পতিবার সেনা সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সেনা সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার নেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌ-সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com