ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্রান্সে বাংলাদেশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে মানবিক ও আর্থ-সাংস্কৃতিক সংগঠন সলিডারিটিস এশিয়া ফ্রান্স (এসএএফ)।

আয়োজকরা জানান, যাদের অভিজ্ঞতা নেই বা যারা নতুন পেশায় যুক্ত হতে চান, তাদের অল্প সময়ের মধ্যে দক্ষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতেই এ আয়োজন।

বর্তমানে ফ্রান্সে জাপানি রেস্টুরেন্ট, সুশি বার, ক্যাটারিং প্রতিষ্ঠান ও হোম ডেলিভারি সেবার ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে দক্ষ কর্মীর চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শক্ত ভিত্তি তৈরি করা হবে। যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির নিয়ম, কোল্ড চেইন ও স্বাস্থ্যবিধি বজায় রাখার পদ্ধতি, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরির নিরাপদ ব্যবহার শিখবেন। একই সঙ্গে সুশির জন্য উপযুক্ত ভাত প্রস্তুত করা, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, মাকি, নিগিরি, ক্যালিফোর্নিয়া রোলসহ বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দলগত কাজ, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও শেখানো হবে। যা রেস্টুরেন্ট শিল্পে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণটি পরিচালনা করছেন রুমন আহমেদ ও আব্দুর রহমান। তারা বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে ভাগ করে নিচ্ছেন।

এ প্রসঙ্গে এসএএফ-এর সভাপতি নয়ন এনকে বলেন, ‌‘এসএএফ বিশ্বাস করে, একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ কাজ করতে চান, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় চাকরির সুযোগ পান না। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এই সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের এমন একটি ভিত্তি দিতে চাই, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরি খুঁজে পেতে পারেন।’  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা

» কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই

» যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

» বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

» বিশেষ অভিযানে ৩০জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যা যা পদক্ষেপ নিচ্ছে ইরান

» ইরানের ১৭০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

» গাঁজাসহ যুবক আটক

» নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

» জেলের জালে ধরা পড়েছে এক জোড়া বিরল প্রজাতির বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্রান্সে বাংলাদেশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সুশি প্রশিক্ষণ কোর্স শুরু করেছে মানবিক ও আর্থ-সাংস্কৃতিক সংগঠন সলিডারিটিস এশিয়া ফ্রান্স (এসএএফ)।

আয়োজকরা জানান, যাদের অভিজ্ঞতা নেই বা যারা নতুন পেশায় যুক্ত হতে চান, তাদের অল্প সময়ের মধ্যে দক্ষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতেই এ আয়োজন।

বর্তমানে ফ্রান্সে জাপানি রেস্টুরেন্ট, সুশি বার, ক্যাটারিং প্রতিষ্ঠান ও হোম ডেলিভারি সেবার ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে দক্ষ কর্মীর চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শক্ত ভিত্তি তৈরি করা হবে। যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে।

অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির নিয়ম, কোল্ড চেইন ও স্বাস্থ্যবিধি বজায় রাখার পদ্ধতি, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরির নিরাপদ ব্যবহার শিখবেন। একই সঙ্গে সুশির জন্য উপযুক্ত ভাত প্রস্তুত করা, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, মাকি, নিগিরি, ক্যালিফোর্নিয়া রোলসহ বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনে দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দলগত কাজ, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও শেখানো হবে। যা রেস্টুরেন্ট শিল্পে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণটি পরিচালনা করছেন রুমন আহমেদ ও আব্দুর রহমান। তারা বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত জ্ঞান আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে ভাগ করে নিচ্ছেন।

এ প্রসঙ্গে এসএএফ-এর সভাপতি নয়ন এনকে বলেন, ‌‘এসএএফ বিশ্বাস করে, একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ কাজ করতে চান, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় চাকরির সুযোগ পান না। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এই সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের এমন একটি ভিত্তি দিতে চাই, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরি খুঁজে পেতে পারেন।’  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com