সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) প্রধান বিচারপতির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, প্রধান বিচারপতি তার নিজের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় প্রধান বিচারপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ছিলেন।

তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। পাশাপাশি চেম্বার কোর্টের কার্যক্রমও সারা দিন বন্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

» ‘জাতীয় নাগরিক পার্টি’- এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর

» আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

» এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান

» মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ওমান-কাতারসহ ৫ দেশে ভয়াবহ হামলা ইরানের

» কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন

» ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» অন্তঃসত্ত্বা দীপিকার মধ্যরাতের ভিডিও, নেটদুনিয়ায় আলোচনা

» যশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কটাক্ষের শিকার, জবাব দিলেন কিয়ারা

» এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম অর্ধবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) প্রধান বিচারপতির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, প্রধান বিচারপতি তার নিজের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় প্রধান বিচারপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ছিলেন।

তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে। পাশাপাশি চেম্বার কোর্টের কার্যক্রমও সারা দিন বন্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com