অথেনটিক গ্যাজেট দিতে নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫: বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গ্র্যাবী (Grabee.com.bd)।

বৃহস্পতিবার রাতে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় প্ল্যাটফর্মটি। মোশন ভিউ লিমিটেড-এর সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবী দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য হতে যাচ্ছে এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য।

এই প্ল্যাটফর্মে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ,
হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য
পাওয়া যাবে এখানে। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্টাইলের ছোঁয়া—এই লক্ষ্যেইসাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।

গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে
সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতারআস্থা অর্জন করতে চাই।’

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য
গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও
দামের অসঙ্গতিতে ভোগেন। Grabee প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য
পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুণগত মান ও গ্রাহকসেবায় গ্র্যাবী তাদের প্রতিশ্রুতি রক্ষা
করতে পারলে অল্প সময়ের মধ্যেই এটি দেশের শীর্ষ গ্যাজেট ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অথেনটিক গ্যাজেট দিতে নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫: বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গ্র্যাবী (Grabee.com.bd)।

বৃহস্পতিবার রাতে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় প্ল্যাটফর্মটি। মোশন ভিউ লিমিটেড-এর সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবী দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য হতে যাচ্ছে এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য।

এই প্ল্যাটফর্মে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ,
হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য
পাওয়া যাবে এখানে। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্টাইলের ছোঁয়া—এই লক্ষ্যেইসাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।

গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে
সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতারআস্থা অর্জন করতে চাই।’

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য
গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও
দামের অসঙ্গতিতে ভোগেন। Grabee প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য
পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুণগত মান ও গ্রাহকসেবায় গ্র্যাবী তাদের প্রতিশ্রুতি রক্ষা
করতে পারলে অল্প সময়ের মধ্যেই এটি দেশের শীর্ষ গ্যাজেট ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com