ভূমিধস : চীনের এক প্রদেশে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভূমিধসে মাটিচাপা পড়েছেন ৩৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত কাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না।

ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিনহুয়া।

গ্রীষ্মকালে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ব্যাপকমাত্রায় ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড় হয়। এ কারণে প্রায় প্রতিবছরই দেশটিতে এক বা একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।

মঙ্গলবার গানসুতে যে ভূমিধস হয়েছে, তারও প্রধান কারণ ভারী বর্ষণ এবং সম্প্রতি দক্ষিণ ও মধ্যচীনে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবেই বর্ষণ শুরু হয়েছিল গানসুতে। গত কয়েক দিনে ঝড়-বৃষ্টি এবং এবং তার ফলে বাড়ির দেওয়াল, ছাদ ধস এবং আকস্মিক বন্যায় দক্ষিণ এবং মধ্যচীনের প্রদেশগুলোতে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে দুর্ভোগের শিকার হয়েছেন কমপক্ষে ১৬ হাজার ৬০০ জন মানুষ। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, ঝড়-বৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগে হুবেই প্রদেশে আহত হয়েছেন ৩৩০ জনেরও বেশি মানুষ এবং একজন নিখোঁজ অবস্থায় আছেন। এছাড়া আকস্মিক বন্যার কারণে প্রদেশের অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন।  সূত্র : রয়টার্স, সিএনএ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভূমিধস : চীনের এক প্রদেশে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভূমিধসে মাটিচাপা পড়েছেন ৩৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত কাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না।

ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিনহুয়া।

গ্রীষ্মকালে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ব্যাপকমাত্রায় ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড় হয়। এ কারণে প্রায় প্রতিবছরই দেশটিতে এক বা একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।

মঙ্গলবার গানসুতে যে ভূমিধস হয়েছে, তারও প্রধান কারণ ভারী বর্ষণ এবং সম্প্রতি দক্ষিণ ও মধ্যচীনে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবেই বর্ষণ শুরু হয়েছিল গানসুতে। গত কয়েক দিনে ঝড়-বৃষ্টি এবং এবং তার ফলে বাড়ির দেওয়াল, ছাদ ধস এবং আকস্মিক বন্যায় দক্ষিণ এবং মধ্যচীনের প্রদেশগুলোতে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে দুর্ভোগের শিকার হয়েছেন কমপক্ষে ১৬ হাজার ৬০০ জন মানুষ। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, ঝড়-বৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগে হুবেই প্রদেশে আহত হয়েছেন ৩৩০ জনেরও বেশি মানুষ এবং একজন নিখোঁজ অবস্থায় আছেন। এছাড়া আকস্মিক বন্যার কারণে প্রদেশের অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন।  সূত্র : রয়টার্স, সিএনএ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com