সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘ভবের হাট’-এর দশম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় সিডনির একটি স্থানীয় অডিটোরিয়ামে সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারের আয়োজনের মূল থিম ছিল মরমি কবি রাধারমণ দত্তের গান ও দর্শন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে রাধারমণ দত্তের গানের পাশাপাশি লালন শাহ, শাহ আব্দুল করিম ও উকিল মুন্সির গান পরিবেশন করেন শিল্পী ফারিয়া আহমেদ ও লামিয়া আহমেদ লুনিয়া। নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী শাকিল চৌধুরী। ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গে ফিউশনের এই আয়োজনে বাদ্যযন্ত্রে অংশ নেন সোহেল খান, বনফুল বড়ুয়া, অভিজিৎ দাঁ, তাপস কর, ফয়সাল আজিজ সজীব ও রাশনান।

অনুষ্ঠান শেষে বেরোনোর সময় অনুভূতি প্রকাশে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক প্রবীণ দর্শক বলেন, ‘মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছি। বাড়ির উঠানে পুঁথিপাঠ হচ্ছে।’ আয়োজকরা জানান, দর্শকের চাহিদা মেটাতে আগামী বছর আরও বড় পরিসরে আসবে ‘ভবের হাট সিজন-১১’।

অনুষ্ঠানে সিডনির সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (তরুণ), রাজন নন্দী এবং অভিনেতা ও পরিচালক রাহুল গাঙ্গুলী। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব নাজমুল আহসান খান এবং ‘প্রতীতি’র কর্ণধার সিরাজুস সালেকিন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘ভবের হাট’-এর দশম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় সিডনির একটি স্থানীয় অডিটোরিয়ামে সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারের আয়োজনের মূল থিম ছিল মরমি কবি রাধারমণ দত্তের গান ও দর্শন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে রাধারমণ দত্তের গানের পাশাপাশি লালন শাহ, শাহ আব্দুল করিম ও উকিল মুন্সির গান পরিবেশন করেন শিল্পী ফারিয়া আহমেদ ও লামিয়া আহমেদ লুনিয়া। নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী শাকিল চৌধুরী। ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গে ফিউশনের এই আয়োজনে বাদ্যযন্ত্রে অংশ নেন সোহেল খান, বনফুল বড়ুয়া, অভিজিৎ দাঁ, তাপস কর, ফয়সাল আজিজ সজীব ও রাশনান।

অনুষ্ঠান শেষে বেরোনোর সময় অনুভূতি প্রকাশে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক প্রবীণ দর্শক বলেন, ‘মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছি। বাড়ির উঠানে পুঁথিপাঠ হচ্ছে।’ আয়োজকরা জানান, দর্শকের চাহিদা মেটাতে আগামী বছর আরও বড় পরিসরে আসবে ‘ভবের হাট সিজন-১১’।

অনুষ্ঠানে সিডনির সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (তরুণ), রাজন নন্দী এবং অভিনেতা ও পরিচালক রাহুল গাঙ্গুলী। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব নাজমুল আহসান খান এবং ‘প্রতীতি’র কর্ণধার সিরাজুস সালেকিন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com