ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এটি।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জীবনপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিল এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা তরুণদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ প্রায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন। এতে রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় হয়েছে।

তিনি বলেন, সরকার একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা-মায়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এটি।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ।

তিনি বলেন, এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জীবনপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিল এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা তরুণদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ প্রায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন। এতে রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় হয়েছে।

তিনি বলেন, সরকার একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা-মায়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com