নরসিংদী প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন,
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের মানুষের জন্য কাজ করবে
বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য, এবং পলাশের জনগণ বিগত ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা মনে রেখেছি ১৯৯১ সাল থেকে কিভাবে আপনারা বারবার বিএনপিকে বিজয়ী করেছেন। মাঝখানে ৩টি ভুয়া নির্বাচন ছিল, দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন আমরা গণতন্ত্রের বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি বলে আমরা বারবার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসি। এবং এটা সত্য যে জনগণের সমর্থন ব্যতিরেখে শুধুমাত্র গায়ের জুড়ে অথবা বন্দুকের জুড়ে কোনো সরকার টিকে থাকতে পারে না দেশের মানুষ অত্যন্ত সহজ সরল তারা কোটি কোটি টাকা যায় না আপনারা দেখেছেন আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার ও তাদের নেতৃবৃন্দ কিভাবে লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে । আপনাদের বুঝতে হবে এদেশের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য, সুযোগ সুবিধার জন্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি জনগণের সরকার প্রয়োজন যে সরকার সবখানে দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাবে, আমরা সেই উদ্দেশ্যে আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে এদেশে যে লুটপাট হয়েছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এবং সেই অর্থ যদি বিদেশে পাচার করা না হতো তাহলে এই অর্থ দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো। আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে ২৪ ঘন্টায় আপনাদের কাজে নিয়োজিত আছি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজন সেটা আমাকে জানাবেন সেটি হয়তো আমি একদিনে পারবোনা কিন্তু আমরা ক্রমান্বয়ে একের পর এক কর্মসূচির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,
সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক ৷ যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার হতদরিদ্রদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।








