সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বসন্তের শেষ দিনেই অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রস্থ ‘সদ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র বার্ষিক বনভোজন। গাছ-গাছালির ছায়াঘেরা নির্মল আনন্দদায়ক পরিবেশে বেলমন্ট লেক স্টেট পার্কে সকাল থেকে সন্ধ্যা অবধি সম্প্রীতির বন্ধনে সদ্বীপবাসীর এ আয়োজন গোটা এলাকায় ভিন্ন এক আমেজ তৈরী করেছিল। প্রবীনরা ফেলে আসা অতীতের স্মৃতিচারণ, মাঝবয়েসীরা ঘোরাফেরায় খোশ মেজাজে গল্প, খেলাধূলায় ব্যস্ত সময় কাটিয়েছেন। ছোট্ট সোনামনিরা ছিল বিনোদনমূলক বিভিন্ন খেলাধূলায় নিবিষ্ট।

কল্যাণ সমিতির সভাপতি হাজী মোহাম্মদ জাফর উল্লাহ এবং সেক্রেটারি আকবর হোসেন মাস্টারের দিক-নির্দেশনায় বনভোজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব মাস্টার ছানাউল্লাহ্্  এবং সদস্য সচিব প্রিন্স মুরাদের নেতৃত্বে নানা কর্মকান্ডে সরব ছিলেন দলমত-নির্বিশেষে সকলেই। খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতায় সকলেই অংশ নেন এবং বনভোজনের আনন্দ-উৎসবকে ভাগাভাগি করেন। আর এভাবেই এই আয়োজনের ব্যপ্তি স›দ্বীপ পৌরসভাকে ছাড়িয়ে গোটা স›দ্বীপবাসীর প্রীতি-সমাবেশে পরিণত হয়েছিল।

বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারি আবুল হাসান মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহাগ, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পর্কিত কমিটির প্রধান আলহাজ্ব আবুল বাশার ভূইয়াকে সকল কর্মসূচির সমন্বয়ে অসাধারণ ভ’মিকায় দেখা যায়।

পুরো আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসেম। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন স›দ্বীপ এসোসিয়েশনের সদস্য-সচিব ও সমাজ-সেবক ও রাজনীতিক হাজী আব্দুল কাদের মিয়া। আরো ছিলেন জহিরুল ইসলাম ইরান, মোহাম্মদ বাহার প্রমুখ।
সকালের নাস্তার পর রুচিদায়ক মধ্যাহ্নভোজের ফাঁকে তরমুজ পরিবেশন করা হয় তাপদাহের পরিসমাপ্তিতে।

পড়ন্ত বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের প্রাক্কালে অতিথিরা নিজ নিজ বক্তব্যে সদ্বীপ পৌরসভার জমজমাট আয়োজনের নেপথ্য কর্মীগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির এই বন্ধনকে মানবতার কল্যাণে এগিয়ে নিতে হবে এবং সদ্বীপের স্বার্থে ঐক্যের প্রয়াসকে ফলপ্রসূ করতে হবে। বনভোজনের সকল পর্বের আনন্দ-উত্তেজরা ছাড়িয়ে যায় র‌্যাফেল ড্র’র সময়।

কারণ, সবগুলো পুরস্কারই ছিল খুবই প্রয়োজনীয়। দিনভর কর্মসূচির সমাপ্তি লগ্নে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মোহাম্মদ জাফরউল্লাহ বলেন, আর্ত-মানবতার কল্যাণের পাশাপাশি আমরা সদ্বীপের উন্নয়ইের কাজ করছি। সামনের দিনগুলোতে স›দ্বীপের যে কোন প্রয়োজনে আমরা এগিয়ে যাবো।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

» চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

» দুলাভাই বাহিনী প্রধান গ্রেপ্তার

» ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার ,আটক ১

» গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

» ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

» সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

» আজ পবিত্র আশুরা

» মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বসন্তের শেষ দিনেই অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রস্থ ‘সদ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র বার্ষিক বনভোজন। গাছ-গাছালির ছায়াঘেরা নির্মল আনন্দদায়ক পরিবেশে বেলমন্ট লেক স্টেট পার্কে সকাল থেকে সন্ধ্যা অবধি সম্প্রীতির বন্ধনে সদ্বীপবাসীর এ আয়োজন গোটা এলাকায় ভিন্ন এক আমেজ তৈরী করেছিল। প্রবীনরা ফেলে আসা অতীতের স্মৃতিচারণ, মাঝবয়েসীরা ঘোরাফেরায় খোশ মেজাজে গল্প, খেলাধূলায় ব্যস্ত সময় কাটিয়েছেন। ছোট্ট সোনামনিরা ছিল বিনোদনমূলক বিভিন্ন খেলাধূলায় নিবিষ্ট।

কল্যাণ সমিতির সভাপতি হাজী মোহাম্মদ জাফর উল্লাহ এবং সেক্রেটারি আকবর হোসেন মাস্টারের দিক-নির্দেশনায় বনভোজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব মাস্টার ছানাউল্লাহ্্  এবং সদস্য সচিব প্রিন্স মুরাদের নেতৃত্বে নানা কর্মকান্ডে সরব ছিলেন দলমত-নির্বিশেষে সকলেই। খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতায় সকলেই অংশ নেন এবং বনভোজনের আনন্দ-উৎসবকে ভাগাভাগি করেন। আর এভাবেই এই আয়োজনের ব্যপ্তি স›দ্বীপ পৌরসভাকে ছাড়িয়ে গোটা স›দ্বীপবাসীর প্রীতি-সমাবেশে পরিণত হয়েছিল।

বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারি আবুল হাসান মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহাগ, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পর্কিত কমিটির প্রধান আলহাজ্ব আবুল বাশার ভূইয়াকে সকল কর্মসূচির সমন্বয়ে অসাধারণ ভ’মিকায় দেখা যায়।

পুরো আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসেম। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন স›দ্বীপ এসোসিয়েশনের সদস্য-সচিব ও সমাজ-সেবক ও রাজনীতিক হাজী আব্দুল কাদের মিয়া। আরো ছিলেন জহিরুল ইসলাম ইরান, মোহাম্মদ বাহার প্রমুখ।
সকালের নাস্তার পর রুচিদায়ক মধ্যাহ্নভোজের ফাঁকে তরমুজ পরিবেশন করা হয় তাপদাহের পরিসমাপ্তিতে।

পড়ন্ত বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের প্রাক্কালে অতিথিরা নিজ নিজ বক্তব্যে সদ্বীপ পৌরসভার জমজমাট আয়োজনের নেপথ্য কর্মীগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির এই বন্ধনকে মানবতার কল্যাণে এগিয়ে নিতে হবে এবং সদ্বীপের স্বার্থে ঐক্যের প্রয়াসকে ফলপ্রসূ করতে হবে। বনভোজনের সকল পর্বের আনন্দ-উত্তেজরা ছাড়িয়ে যায় র‌্যাফেল ড্র’র সময়।

কারণ, সবগুলো পুরস্কারই ছিল খুবই প্রয়োজনীয়। দিনভর কর্মসূচির সমাপ্তি লগ্নে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মোহাম্মদ জাফরউল্লাহ বলেন, আর্ত-মানবতার কল্যাণের পাশাপাশি আমরা সদ্বীপের উন্নয়ইের কাজ করছি। সামনের দিনগুলোতে স›দ্বীপের যে কোন প্রয়োজনে আমরা এগিয়ে যাবো।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com