তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা আজ।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরার দিন ধার্য রয়েছে।

এদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন গ্রেপ্তার আসামিপক্ষ ও পলাতকদের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এ ধাপ সম্পন্ন হলে মামলাটি যুক্তিতর্কের জন্য এগোবে।

এর আগে, ২১ জুন তৃতীয় দফায় সাক্ষ্য দেন আলমগীর। তার জবানবন্দি শুরু হয় ১৫ জুন। সাক্ষ্যে মামলা সংক্রান্ত সব তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি। একইসঙ্গে এ মামলায় ১১ জনকে আসামি করার প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা দেন এই তদন্ত কর্মকর্তা।

এ মামলায় গ্রেপ্তার দুজন হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।

পলাতক আসামিরা হলেন- ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৯ মার্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা আজ।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরার দিন ধার্য রয়েছে।

এদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন গ্রেপ্তার আসামিপক্ষ ও পলাতকদের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এ ধাপ সম্পন্ন হলে মামলাটি যুক্তিতর্কের জন্য এগোবে।

এর আগে, ২১ জুন তৃতীয় দফায় সাক্ষ্য দেন আলমগীর। তার জবানবন্দি শুরু হয় ১৫ জুন। সাক্ষ্যে মামলা সংক্রান্ত সব তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি। একইসঙ্গে এ মামলায় ১১ জনকে আসামি করার প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা দেন এই তদন্ত কর্মকর্তা।

এ মামলায় গ্রেপ্তার দুজন হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী।

পলাতক আসামিরা হলেন- ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৯ মার্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com