ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ওঠানামা করছে তিস্তা নদীর পানি

আসাদ হোসেন রিফাতঃ  ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার বিকাল থেকে নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলেও বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার নিচে নেমে এসেছে।
‎পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার বেলা ৩ায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও । বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি আরও কমতে পারে এবং বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিংগীমারী, সিন্দুর্ণা,পাটিকাপাড়া,ডাউয়াবাড়ি এই ৬টি ইউনিয়নের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই এই ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়। এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।
স্থানীয়দের মতে, বর্তমানে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে তবে মাঝে মাঝে নদীর পানি উঠানামার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা সতর্ক অবস্থানে থাকে।
তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার বেলা ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে
 নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ওঠানামা করছে তিস্তা নদীর পানি

আসাদ হোসেন রিফাতঃ  ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি ওঠানামা করছে। মঙ্গলবার বিকাল থেকে নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করলেও বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার নিচে নেমে এসেছে।
‎পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে মঙ্গলবার বেলা ৩ায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও । বুধবার দুপুরে তা আবার বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি আরও কমতে পারে এবং বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিংগীমারী, সিন্দুর্ণা,পাটিকাপাড়া,ডাউয়াবাড়ি এই ৬টি ইউনিয়নের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ায় নদীতে সামান্য পানি বাড়লেই এই ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদী তীরবর্তী এলাকার হাজারো পরিবার পানিবন্দি হয়। এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।
স্থানীয়দের মতে, বর্তমানে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে তবে মাঝে মাঝে নদীর পানি উঠানামার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা সতর্ক অবস্থানে থাকে।
তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার বেলা ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে
 নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com