আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ আদালতের নির্দেশে দীর্ঘ ছয় বছর পর দখল মুক্ত হলো মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জমি।
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজার প্রায় ০.৩৫ একর জমি আদালত কর্তৃক ডিগ্রিদারকে বুঝিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জামালপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-
১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে
বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই এলাকার বাসিন্দা মামলার বাদী মো. আব্দুস ছাত্তার এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল গং উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদ কর্মী, বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জমির মালিকের সহোদর ভাই, পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি জোরপূর্বক বেদখল করে রেখেছিল। আমরা জমিটি একটি মাদ্রাসার নামে দান করেছি।

প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জমিটি বুঝিয়ে পেয়েছি।
ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার
জানান, আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের
কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য যে, মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর প্রায় ০.৩৫ একর জমিতে এ উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। বসতবাড়ী নির্মাণের মাধ্যমে জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ বেদখলে ছিল। আদালতের নির্দেশে প্রশাসন অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ আদালতের নির্দেশে দীর্ঘ ছয় বছর পর দখল মুক্ত হলো মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জমি।
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজার প্রায় ০.৩৫ একর জমি আদালত কর্তৃক ডিগ্রিদারকে বুঝিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জামালপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-
১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে
বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই এলাকার বাসিন্দা মামলার বাদী মো. আব্দুস ছাত্তার এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল গং উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদ কর্মী, বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জমির মালিকের সহোদর ভাই, পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি জোরপূর্বক বেদখল করে রেখেছিল। আমরা জমিটি একটি মাদ্রাসার নামে দান করেছি।

প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জমিটি বুঝিয়ে পেয়েছি।
ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার
জানান, আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের
কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য যে, মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর প্রায় ০.৩৫ একর জমিতে এ উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। বসতবাড়ী নির্মাণের মাধ্যমে জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ বেদখলে ছিল। আদালতের নির্দেশে প্রশাসন অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com