ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজ আদায়রত এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বয়াতি বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সরদার (৪৫) আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বাসিন্দা এবং কাঞ্চন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে অপর ভাই মজিবুর সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল ইসলাম সরদার মজিবুর সরদারের পক্ষ নেওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন হারুন সরদার।

অভিযোগ রয়েছে, দুপুরে মসজিদে নামাজ আদায়ের সময় নজরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হারুন সরদার। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার হাত-পায়ের রগ কেটে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

» বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

» শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

» পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক

» লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

» সিএনজি চালককে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই

» চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন

» আগ্নেয়াস্ত্র, চাপাতি ও ১০ ককটেল উদ্ধার

» ‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজ আদায়রত এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বয়াতি বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সরদার (৪৫) আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বাসিন্দা এবং কাঞ্চন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে অপর ভাই মজিবুর সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল ইসলাম সরদার মজিবুর সরদারের পক্ষ নেওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন হারুন সরদার।

অভিযোগ রয়েছে, দুপুরে মসজিদে নামাজ আদায়ের সময় নজরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হারুন সরদার। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার হাত-পায়ের রগ কেটে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com