শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে, অভ্যুত্থান পরবর্তীকালেও দেশে বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি।’

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে চিফ হুইপ এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি দেশ-বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে “দিনে ৮ ঘণ্টার বেশি শ্রম নয়” এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিলেন আমেরিকার শ্রমিকরা। তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিল শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করে। সেদিনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই মে দিবস পালন করছে বাংলাদেশ। তবে তা কেবলই আনুষ্ঠানিকতানির্ভর; ব্যানার, বক্তব্য ও আলোচনায় সীমাবদ্ধ। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্য।

‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন-পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। ১৩ বছর পরও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার হয়নি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে : আইনমন্ত্রী

» বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

» জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা প্রমাণিত: প্রতিমন্ত্রী

» শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

» শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

» রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

» আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

» বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

» পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে, অভ্যুত্থান পরবর্তীকালেও দেশে বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি।’

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে চিফ হুইপ এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি দেশ-বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে “দিনে ৮ ঘণ্টার বেশি শ্রম নয়” এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিলেন আমেরিকার শ্রমিকরা। তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিল শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করে। সেদিনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই মে দিবস পালন করছে বাংলাদেশ। তবে তা কেবলই আনুষ্ঠানিকতানির্ভর; ব্যানার, বক্তব্য ও আলোচনায় সীমাবদ্ধ। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্য।

‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন-পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। ১৩ বছর পরও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার হয়নি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com