ইয়াবাসহ বাসচালক আটক

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির ড্রাইভারের আসনের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

» পিরিয়ডের সময় যে কারণে টমেটো খাবেন

» মার্কিনিদের জন্য বেদনাদায়ক করতে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় ইরান

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

» বাস চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

» নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

» ইউটিউবের মনিটাইজেশনে আসছে নতুন নিয়ম, বাড়ছে ওয়াচটাইম ও ভিউয়ের শর্ত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ বাসচালক আটক

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির ড্রাইভারের আসনের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com