নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমেরটি গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন—মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে আদালতের নির্দেশ থাকলেও এখনো রায়ের কপি হাতে না পাওয়ায় এ বিষয়ে কার্যক্রম শুরু করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রায় হাতে পেলেই তা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আপিলে যাবে না ইসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড় পুকুরিয়া দুর্নীতি মামলা : অব্যাহতি পেলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান

» পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

» ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

» বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

» নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

» সংসদে হঠাৎ অসুস্থ জামায়াতের এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে : সংসদে রুমিন ফারহানা

» অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

» রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

» গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমেরটি গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন—মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে আদালতের নির্দেশ থাকলেও এখনো রায়ের কপি হাতে না পাওয়ায় এ বিষয়ে কার্যক্রম শুরু করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রায় হাতে পেলেই তা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আপিলে যাবে না ইসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com