দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন মালিকের ছেলে

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কথা কাটাকাটির জেরে রংপুর নগরীতে দোকান কর্মচারী মো. শাওনকে (২৫) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দোকান মালিকের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে  নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশ জানিয়েছে, ৪ বছর ধরে নগরীর খামার মোড়ে পুড়ি-পিঁয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। মঙ্গলবার রাতে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এদিকে মনুর পরিবারের দাবি মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল শাওন। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

» এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি-এর ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ জিতলো ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় ক…ত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন মালিকের ছেলে

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কথা কাটাকাটির জেরে রংপুর নগরীতে দোকান কর্মচারী মো. শাওনকে (২৫) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দোকান মালিকের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে  নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশ জানিয়েছে, ৪ বছর ধরে নগরীর খামার মোড়ে পুড়ি-পিঁয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। মঙ্গলবার রাতে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এদিকে মনুর পরিবারের দাবি মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল শাওন। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com