আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আদাবরে বিকাশের দোকানে ঢুকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ নামে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

‎মঙ্গলবার  দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন- আবু সাইদ, রাশেদ খন্দকার, লিটন, তৌসিফ ও তরিকুল ইসলাম।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবরে ছিনতাই, লুটপাট এখন নিয়মিত ঘটনা। সোমবার (১৫ জুন) রাতে আদাবর ১০ নম্বর বালুর মাঠে কয়েকটি গ্যারেজে লুটপাট চালানো হয়েছে। পরদিন সকালে একই গ্রুপের সদস্যরা অস্ত্র হাতে কুপিয়ে বিকাশ দোকানের টাকা ছিনতাই ঘটিয়েছে।

‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই গ্রুপটির নেতৃত্ব দিতেন আনোয়ার ওরফে পানি আনোয়ার। সে কারাগারে থাকায় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন আবু সাঈদ। তিনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন। আবু সাঈদ কব্জি কাটা আনোয়ারের বাল্যবন্ধু। বর্তমানে এই গ্রুপের ১৫ থেকে ২০ জন সদস্য সক্রিয় রয়েছে। এরমধ্যে- কব্জি কাটা আনোয়ারের ভাই দেলোয়ার, চোরা রুবেল, টানা আমীর, শাহিন, পিকআপ রুবেল, মাওরা সোহেল, রানা, আরিফ, লিটন, পুলিশের সোর্স আপন, মেহেদী ও সুজন।

‎কব্জি কাটা গ্যাং বাহিনী আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মুহতারিম হাসান জানান, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

‎এর আগে, গতকাল (মঙ্গলবার) আদাবরে বিকাশের দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিকাশ দোকানে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে ওই বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে মোহাম্মদপুরের তুরাগ হাউসিং এ অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এসআইকে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এসময় পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি করে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ সহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

» এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি-এর ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ জিতলো ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় ক…ত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আদাবরে বিকাশের দোকানে ঢুকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ নামে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

‎মঙ্গলবার  দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন- আবু সাইদ, রাশেদ খন্দকার, লিটন, তৌসিফ ও তরিকুল ইসলাম।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবরে ছিনতাই, লুটপাট এখন নিয়মিত ঘটনা। সোমবার (১৫ জুন) রাতে আদাবর ১০ নম্বর বালুর মাঠে কয়েকটি গ্যারেজে লুটপাট চালানো হয়েছে। পরদিন সকালে একই গ্রুপের সদস্যরা অস্ত্র হাতে কুপিয়ে বিকাশ দোকানের টাকা ছিনতাই ঘটিয়েছে।

‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই গ্রুপটির নেতৃত্ব দিতেন আনোয়ার ওরফে পানি আনোয়ার। সে কারাগারে থাকায় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন আবু সাঈদ। তিনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন। আবু সাঈদ কব্জি কাটা আনোয়ারের বাল্যবন্ধু। বর্তমানে এই গ্রুপের ১৫ থেকে ২০ জন সদস্য সক্রিয় রয়েছে। এরমধ্যে- কব্জি কাটা আনোয়ারের ভাই দেলোয়ার, চোরা রুবেল, টানা আমীর, শাহিন, পিকআপ রুবেল, মাওরা সোহেল, রানা, আরিফ, লিটন, পুলিশের সোর্স আপন, মেহেদী ও সুজন।

‎কব্জি কাটা গ্যাং বাহিনী আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মুহতারিম হাসান জানান, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

‎এর আগে, গতকাল (মঙ্গলবার) আদাবরে বিকাশের দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিকাশ দোকানে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে ওই বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে মোহাম্মদপুরের তুরাগ হাউসিং এ অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এসআইকে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এসময় পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি করে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ সহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com