ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউপির ৮ নং ওয়ার্ডস্থ উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ১৫ জুন রাতে  র‌্যাবের আভিযানিক দলটি বর্ণিত এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক: (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি), ১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট: (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি) উদ্ধার করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউপির ৮ নং ওয়ার্ডস্থ উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ১৫ জুন রাতে  র‌্যাবের আভিযানিক দলটি বর্ণিত এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক: (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি), ১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট: (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি) উদ্ধার করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com