সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের ১৩ সদস্যের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া তালিকায় রয়েছেন জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।

বিশেষ ক্যাটাগরিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, বিজয়ী সাধারণ আসনের আনুপাতিক হারে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন লাভ করেছে।

উল্লেখ্য, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

» শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

» ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প

» সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

» সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

» ‘স্বৈরাচারী সরকার গণবিচ্ছিন্ন হওয়ার সুদূর প্রসারী পরিণতি আজকের এই সংকট’

» সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

» প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী

» ‘ছাগলকাণ্ড’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

» প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের ১৩ সদস্যের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া তালিকায় রয়েছেন জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।

বিশেষ ক্যাটাগরিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, বিজয়ী সাধারণ আসনের আনুপাতিক হারে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন লাভ করেছে।

উল্লেখ্য, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com