দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (১৩ জুন) হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ বিষয়ে সম্মিলিতভাবে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন।

হাইকমিশন জানায়, এমন সময় গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এ ছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়।

বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনও ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে।

হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

» সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

» ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

» পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

» সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার আর এস ফাহিম

» আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

» বিশেষ অভিযানে ২১জন গ্রেফতার

» আকাঙ্ক্ষার মহাকাল

» নজরুল বর্ষ উদযাপন: ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

» রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (১৩ জুন) হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ বিষয়ে সম্মিলিতভাবে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন।

হাইকমিশন জানায়, এমন সময় গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এ ছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়।

বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনও ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে।

হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com