রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে এবং রাজনৈতিকভাবেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৩ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, একটা সময় টেলিভিশন খুললেই মানুষের মানসিকভাবে স্থির থাকা কঠিন হয়ে পড়ত। ভিপি আব্দুল মান্নান শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও গভীরভাবে চিন্তা করতেন। বিভিন্ন সময় তিনি আমার সঙ্গে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দেশে গণতান্ত্রিক আন্দোলন কীভাবে গড়ে উঠবে এবং তরুণ সমাজ কীভাবে জেগে উঠবে, সে বিষয়ে তিনি সবসময় গুরুত্বারোপ করতেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক সমীকরণের পাশাপাশি জনগণের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। জনগণের সমর্থনই রাজনীতির মূল শক্তি।

বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এগুলো জনগণের সম্পদ, তাই সকলকে এগুলোর যত্ন নিতে হবে। সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় এই নদী এলাকার অন্যতম সৌন্দর্য ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে তা আজ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। নদীটি সংরক্ষণ করে সেখানে ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করা গেলে একটি মনোরম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সঙ্গে মেঘনা সেতুর মাধ্যমে সংযোগ স্থাপিত হলে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মজীবী মানুষ সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে। এটি বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সুবিধা চালু হবে। বর্তমানে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। ফলে স্থানীয় মানুষকে আর এ ধরনের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে তিনি মরহুম আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাঞ্ছারামপুর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মূসাসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

» মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

» প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

» সময় ফুরিয়ে আসছে, গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

» দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

» প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

» মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী

» রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে এবং রাজনৈতিকভাবেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৩ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, একটা সময় টেলিভিশন খুললেই মানুষের মানসিকভাবে স্থির থাকা কঠিন হয়ে পড়ত। ভিপি আব্দুল মান্নান শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও গভীরভাবে চিন্তা করতেন। বিভিন্ন সময় তিনি আমার সঙ্গে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দেশে গণতান্ত্রিক আন্দোলন কীভাবে গড়ে উঠবে এবং তরুণ সমাজ কীভাবে জেগে উঠবে, সে বিষয়ে তিনি সবসময় গুরুত্বারোপ করতেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক সমীকরণের পাশাপাশি জনগণের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। জনগণের সমর্থনই রাজনীতির মূল শক্তি।

বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এগুলো জনগণের সম্পদ, তাই সকলকে এগুলোর যত্ন নিতে হবে। সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় এই নদী এলাকার অন্যতম সৌন্দর্য ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে তা আজ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। নদীটি সংরক্ষণ করে সেখানে ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করা গেলে একটি মনোরম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সঙ্গে মেঘনা সেতুর মাধ্যমে সংযোগ স্থাপিত হলে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মজীবী মানুষ সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে। এটি বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সুবিধা চালু হবে। বর্তমানে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। ফলে স্থানীয় মানুষকে আর এ ধরনের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে তিনি মরহুম আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাঞ্ছারামপুর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মূসাসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com