বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ১ জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার পাতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। হামলার পর ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই কালু নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ও আহত তৌহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত তৌহিদকে পুলিশি পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ১ জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার পাতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। হামলার পর ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই কালু নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ও আহত তৌহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত তৌহিদকে পুলিশি পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com