লম্বু আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে আলোচিত ‘লম্বু আসাদুল’ হত্যাকাণ্ডে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে র‍্যাব-২ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গত ১৫ এপ্রিল রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আসাদুল হক, যিনি ‘লম্বু আসাদুল’নামে পরিচিত ছিলেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন- ঘটনার সময় তারা অন্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন,৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ

» অপহৃত ইমাম কন্যাকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

» সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

» পুলিশি অভিযানে ৬৯ জন গ্রেফতার

» সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

» ছুরিকাঘাতে কিশোরকে হত্যা, দুজন আহত

» দুই জেলে উদ্ধার, বনদস্যু আটক

» বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প

» আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লম্বু আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে আলোচিত ‘লম্বু আসাদুল’ হত্যাকাণ্ডে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে র‍্যাব-২ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গত ১৫ এপ্রিল রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আসাদুল হক, যিনি ‘লম্বু আসাদুল’নামে পরিচিত ছিলেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন- ঘটনার সময় তারা অন্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন,৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com