সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছি, দলের প্রাথমিক সদস্য পদে আছি। দলের পদে না থাকলে এমপিও স্পিকারে পদ বাতিল হয়ে যায়। তবে নির্দলীয় ব্যক্তি হিসেবে কাজ চালাতে পছন্দ করি, সংসদে স্পিকার নির্দলীয় থাকেন। আমি সরকারি দল ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি কিন্তু এটা খুবই ডিফিকাল্ট।

তিনি বলেন, সব রাজনৈতিক দলের যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তারা চায় এ সরকার কালই পড়ে যাক, পরশুদিন আরেকটা নতুন নির্বাচন হোক, দেখি আবার এমপি হতে পারি কিনা। এটা সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু নির্বাচন তো হয়েছে ৫ বছরের জন্য, তাদের মন মানে না কিভাবে একটা সরকারকে টেনে নামানো যায়। ২ মাস হয়নি বয়স, এখনই সরকারকে নামাতে চায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ৩ দিনের সরকারি সফরে ভোলায় এসে এদিন সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর গত ১২ ফেব্রুয়ারি আপনারা দেখেছেন, অনেক কষ্ট আপনারা করেছেন। মাফিয়া সরকারের কারণে পলাতক ছিলেন। ঘরবাড়ি থেকে দূরে ছিলেন। বাবা মায়ের জানাজায় আসতে পারেননি। মিথ্যা মামলায় জেল খেটেছেন, গায়েবি মামলার আসামি ছিলেন। একটা নির্বাচনে আমি প্রার্থী হয়ে ঘরের মধ্যে বন্দী ছিলাম। ঘর থেকে বের হতে পারিনি। পুলিশ বাহিনী আমাকে ঘিরে রেখেছে বাসার মধ্যে। চিকিৎসার জন্য ভারতে যাব, বিমানবন্দর থেকে আমাকে ফেরত এনেছে। ৫ বার গ্রেপ্তার হয়েছি।

জাতীয় সংসদের স্পিকার আরও বলেন, আমি রাজনীতি করেছি সম্মানের জন্য। আল্লাহ এদেশের তৃতীয় ব্যক্তির সম্মান আমাকে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ৩ বার মন্ত্রী ছিলাম, মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়, অনেকে অনেক সুবিধা নিয়েছে, এখন আর সেই সুযোগ নেই। কোনো অন্যায় কাজ করার জন্য কেউ আমাকে অনুরোধ করবেন না।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এছাড়া লালমোহন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে ৭ বার সংসদ সদস্য ও ৩ বার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছি, দলের প্রাথমিক সদস্য পদে আছি। দলের পদে না থাকলে এমপিও স্পিকারে পদ বাতিল হয়ে যায়। তবে নির্দলীয় ব্যক্তি হিসেবে কাজ চালাতে পছন্দ করি, সংসদে স্পিকার নির্দলীয় থাকেন। আমি সরকারি দল ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি কিন্তু এটা খুবই ডিফিকাল্ট।

তিনি বলেন, সব রাজনৈতিক দলের যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তারা চায় এ সরকার কালই পড়ে যাক, পরশুদিন আরেকটা নতুন নির্বাচন হোক, দেখি আবার এমপি হতে পারি কিনা। এটা সকল পরাজিত প্রার্থীর মনোবেদনা। কিন্তু নির্বাচন তো হয়েছে ৫ বছরের জন্য, তাদের মন মানে না কিভাবে একটা সরকারকে টেনে নামানো যায়। ২ মাস হয়নি বয়স, এখনই সরকারকে নামাতে চায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ৩ দিনের সরকারি সফরে ভোলায় এসে এদিন সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর গত ১২ ফেব্রুয়ারি আপনারা দেখেছেন, অনেক কষ্ট আপনারা করেছেন। মাফিয়া সরকারের কারণে পলাতক ছিলেন। ঘরবাড়ি থেকে দূরে ছিলেন। বাবা মায়ের জানাজায় আসতে পারেননি। মিথ্যা মামলায় জেল খেটেছেন, গায়েবি মামলার আসামি ছিলেন। একটা নির্বাচনে আমি প্রার্থী হয়ে ঘরের মধ্যে বন্দী ছিলাম। ঘর থেকে বের হতে পারিনি। পুলিশ বাহিনী আমাকে ঘিরে রেখেছে বাসার মধ্যে। চিকিৎসার জন্য ভারতে যাব, বিমানবন্দর থেকে আমাকে ফেরত এনেছে। ৫ বার গ্রেপ্তার হয়েছি।

জাতীয় সংসদের স্পিকার আরও বলেন, আমি রাজনীতি করেছি সম্মানের জন্য। আল্লাহ এদেশের তৃতীয় ব্যক্তির সম্মান আমাকে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ৩ বার মন্ত্রী ছিলাম, মন্ত্রী হয়ে অনেকের অনেক উপকার করা যায়, অনেকে অনেক সুবিধা নিয়েছে, এখন আর সেই সুযোগ নেই। কোনো অন্যায় কাজ করার জন্য কেউ আমাকে অনুরোধ করবেন না।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এছাড়া লালমোহন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে ৭ বার সংসদ সদস্য ও ৩ বার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com