কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার  রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দেয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু স্থানীয়দের মীমাংসার পরও ক্ষোভ পুষে রাখে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এসময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে লাদেনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান বলেন, হাসপাতালে আনার সময় রোগীটি গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। তার শরীরে দুটি ক্ষতচিহ্ন ছিল। আমরা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধের চেষ্টা করি। পাশাপাশি জরুরি চিকিৎসার অংশ হিসেবে অক্সিজেন, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়। তবে রোগীর শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি। পরবর্তীতে ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি ইতোমধ্যে মারা গেছেন।

মাদরাসাছাত্র হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ

» সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: ইশরাক

» নির্বাচনের আগে জামায়াতের গাড়ি-বাড়ি লাগত না, কিন্তু পরে সব লাগে : রাশেদ খান

» বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক

» গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি

» মোসাদ্দেক–হৃদয়ে ভর করে লড়ছে বাংলাদেশ

» থ্রি-হুইলার আটক করায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা

» সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

» যেসব উপকার মিলবে জাম খেলে

» কাঁঠালের বিচির হালুয়ার তৈরির রেসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার  রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দেয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু স্থানীয়দের মীমাংসার পরও ক্ষোভ পুষে রাখে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এসময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে লাদেনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান বলেন, হাসপাতালে আনার সময় রোগীটি গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। তার শরীরে দুটি ক্ষতচিহ্ন ছিল। আমরা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধের চেষ্টা করি। পাশাপাশি জরুরি চিকিৎসার অংশ হিসেবে অক্সিজেন, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়। তবে রোগীর শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি। পরবর্তীতে ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি ইতোমধ্যে মারা গেছেন।

মাদরাসাছাত্র হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com