ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পোশে খাদে পড়ে যায়। এসময় পিকআপে থাকা ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই যারা যান।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার হয়। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপরিদর্শক মো. মামুন হোসেন জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছের। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








