নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরের মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নানা এনামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

সোমবার  রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন সাদ্দাম জানান, কয়েকদিন আগে এনামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্যক্ত করে। পরে রোববার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামের বাজারে গেলে ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা হয় এনামুলের। এ সময় এনামুল তার নাতনিকে উত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন। এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে এনামুল শরমপুরে বাজার করতে গেলে রাব্বিসহ কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দাম দাবি করেন, রাব্বির (১৮) নেতৃত্বে, রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০) ও মেহেদী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর পরিকল্পিভাবে হামলা চালায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের ডান পাশের পিঠে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরের মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নানা এনামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

সোমবার  রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন সাদ্দাম জানান, কয়েকদিন আগে এনামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্যক্ত করে। পরে রোববার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামের বাজারে গেলে ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা হয় এনামুলের। এ সময় এনামুল তার নাতনিকে উত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন। এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে এনামুল শরমপুরে বাজার করতে গেলে রাব্বিসহ কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দাম দাবি করেন, রাব্বির (১৮) নেতৃত্বে, রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০) ও মেহেদী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর পরিকল্পিভাবে হামলা চালায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের ডান পাশের পিঠে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com