বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুর থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।

এরা হলেন মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকের লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রানা ও হানিফকে গ্রেফতার করা হয়। এ সময় হানিফের কাছ থেকে বিদেশি একটি  পিস্তল ও রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

» বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

» হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» দুর্ঘটনা রোধে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে: সেতুমন্ত্রী

» স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

» হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

» বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

» রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুর থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।

এরা হলেন মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকের লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রানা ও হানিফকে গ্রেফতার করা হয়। এ সময় হানিফের কাছ থেকে বিদেশি একটি  পিস্তল ও রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com