এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ছোটোখাটো কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় মেঘনা নদী থেকে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি আনার এই মেগা প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ছোটোখাটো কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় মেঘনা নদী থেকে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি আনার এই মেগা প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।

মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com