আটক যুবকের মোবাইলে শটগানের ছবি দেখে তার বাড়ি পাশ থেকে সেই অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পিরোজপুরের কাউখালিত উপজেলায় থানা পুলিশের টহল অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হয় সজীব সরদার নামে এক যুবক। সজীব সরদার (২০) এর বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে। শনিবার রাতে পুলিশ সজীবকে আটকের পরে তার মোবাইলে থাকা একটি শটগানের ছবি দেখতে পায়। সেই সূত্র ধরে রবিবার বিকেলে সজীবের বাড়ির পাশের ডোবা থেকে ছবির সেই শটগানটি উদ্ধার করে।

আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানের ছবি দেখতে পায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন সজীব। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান। এরপর রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে ছবির সেই শটগান উদ্ধার করে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আটক যুবকের মোবাইলে শটগানের ছবি দেখে তার বাড়ি পাশ থেকে সেই অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পিরোজপুরের কাউখালিত উপজেলায় থানা পুলিশের টহল অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হয় সজীব সরদার নামে এক যুবক। সজীব সরদার (২০) এর বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে। শনিবার রাতে পুলিশ সজীবকে আটকের পরে তার মোবাইলে থাকা একটি শটগানের ছবি দেখতে পায়। সেই সূত্র ধরে রবিবার বিকেলে সজীবের বাড়ির পাশের ডোবা থেকে ছবির সেই শটগানটি উদ্ধার করে।

আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানের ছবি দেখতে পায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন সজীব। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান। এরপর রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে ছবির সেই শটগান উদ্ধার করে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com