শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার না টানানোর নির্দেশ দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে ব্যানার-ফেস্টুন অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, আর টানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ব্যানারটি খুলে ফেলার বিষয়টি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি, কখনোই এই ধরনের ভুল যেন আর না করেন। ভবিষ্যতে যদি এমন ভুল করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অনুষ্ঠান চলছে, তাই এখনই এই ব্যানারটি খুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা কখনোই এই ধরনের প্রচার-প্রচারণায় বিশ্বাস করি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷ আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব। তরুণ প্রজন্মই আগামী দিনে ঢাকা তথা সমগ্র দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

» মটরশুঁটির যত পুষ্টিগুণ

» মজাদার মাছের চপ, তৈরি করবেন রেসিপি

» ঘাড় ব্যথায় সহজ ব্যায়াম

» বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

» যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

» অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার না টানানোর নির্দেশ দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে ব্যানার-ফেস্টুন অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, আর টানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ব্যানারটি খুলে ফেলার বিষয়টি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি, কখনোই এই ধরনের ভুল যেন আর না করেন। ভবিষ্যতে যদি এমন ভুল করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অনুষ্ঠান চলছে, তাই এখনই এই ব্যানারটি খুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা কখনোই এই ধরনের প্রচার-প্রচারণায় বিশ্বাস করি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷ আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব। তরুণ প্রজন্মই আগামী দিনে ঢাকা তথা সমগ্র দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com