মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ তাণ্ডব চালালেও ঝড় ঝাপ্টা বেশ সহ্য করতে হচ্ছে ছবিটিকে। এবার এর নির্মাতাদের ওপর পড়ল মামলার খড়গ। নাসিরুদ্দিন শাহর সিনেমার গান ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে আদিত্য ধরের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গল্পের সময়কাল, প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে আশি-নব্বই দশকের একাধিক হিট গান ব্যবহার করা হয়েছে। যদিও সেই রিমেক সংস্করণ নিয়ে এযাবৎকাল আপত্তি ওঠেনি কিংবা অনেকেই নস্টালজিয়ায় ভেসে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তবে এবার ‘ধুরন্ধর ২’-এর ‘ওয়ে ওয়ে’ গানটি নিয়ে আইনি বিপাকে নির্মাতারা।

আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু (B62) স্টুডিওর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিমূর্তি ফিল্মস। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই ‘ওয়ে ওয়ে’ গানটি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ব্যবহার করা হয়েছে। আর সেই মর্মেই দেড় হাজার কোটির গণ্ডি পেরনো সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।

১৯ মার্চ মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। এরইমধ্যে ১৫০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলারে রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন। এ ছাড়া দানিশ পান্ডোর ও উদয়বীর সান্ধুর মতো শিল্পীদের পাশাপাশি একটি বিশেষ চমক হিসেবে রয়েছে পরিচালক আদিত্য ধরের স্ত্রী অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যামিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ তাণ্ডব চালালেও ঝড় ঝাপ্টা বেশ সহ্য করতে হচ্ছে ছবিটিকে। এবার এর নির্মাতাদের ওপর পড়ল মামলার খড়গ। নাসিরুদ্দিন শাহর সিনেমার গান ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে আদিত্য ধরের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গল্পের সময়কাল, প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে আশি-নব্বই দশকের একাধিক হিট গান ব্যবহার করা হয়েছে। যদিও সেই রিমেক সংস্করণ নিয়ে এযাবৎকাল আপত্তি ওঠেনি কিংবা অনেকেই নস্টালজিয়ায় ভেসে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তবে এবার ‘ধুরন্ধর ২’-এর ‘ওয়ে ওয়ে’ গানটি নিয়ে আইনি বিপাকে নির্মাতারা।

আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু (B62) স্টুডিওর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিমূর্তি ফিল্মস। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই ‘ওয়ে ওয়ে’ গানটি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ব্যবহার করা হয়েছে। আর সেই মর্মেই দেড় হাজার কোটির গণ্ডি পেরনো সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।

১৯ মার্চ মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। এরইমধ্যে ১৫০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলারে রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী এবং সারা অর্জুন। এ ছাড়া দানিশ পান্ডোর ও উদয়বীর সান্ধুর মতো শিল্পীদের পাশাপাশি একটি বিশেষ চমক হিসেবে রয়েছে পরিচালক আদিত্য ধরের স্ত্রী অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যামিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com