জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় একটি মেহগনি বাগানে জুয়া খেলার সময় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জুয়া আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. আফজাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, বুধবার রাত দশটার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল রাত্রিকালীন দায়িত্ব পালন কালে ভাঙ্গা উপজেলা হামিরদী ইউনিয়নে বড় হামিরদী গ্রামের রায়হান মাতুব্বরের মেহগনি বাগানে  জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করে।

এরা হলেন হামিরদী গ্রামের  শেখ জাফর(৫০), শেখ ফয়েজ(৪০), সোহেল মাতুব্বর(৩৪), ওবায়দুর মাতুব্বর (৩৪)। এ সময় তাদের কাছে জুয়া খেলার ২ হাজার ৯২০ টাকা ও এক বান্ডিল তাস পাওয়া যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  মিজানুর রহমান বলেন, জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন ফ্যাসিবাদের পথে বিএনপি সরকার: জামায়াত আমির

» শুক্রবার থেকে শুরু হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রি

» বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে : সংসদে হান্নান মাসুদ

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

» গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

» পৃথক অভিযানে ১৯ জন গ্রেফতার

» জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

» বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

» অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

» বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুয়া খেলার সময় চার ব্যক্তি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভাঙ্গায় একটি মেহগনি বাগানে জুয়া খেলার সময় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জুয়া আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. আফজাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, বুধবার রাত দশটার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল রাত্রিকালীন দায়িত্ব পালন কালে ভাঙ্গা উপজেলা হামিরদী ইউনিয়নে বড় হামিরদী গ্রামের রায়হান মাতুব্বরের মেহগনি বাগানে  জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করে।

এরা হলেন হামিরদী গ্রামের  শেখ জাফর(৫০), শেখ ফয়েজ(৪০), সোহেল মাতুব্বর(৩৪), ওবায়দুর মাতুব্বর (৩৪)। এ সময় তাদের কাছে জুয়া খেলার ২ হাজার ৯২০ টাকা ও এক বান্ডিল তাস পাওয়া যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  মিজানুর রহমান বলেন, জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com