ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে বিদেশি পিস্তল ও ২০ পিস ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। অভিযান বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পরিচালিত হয়।
আটক আবির মাঝি মাকুহাটি এলাকার মো: আব্দুল হাইয়ের ছেলে। ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বণিক্যপাড়া পর্যন্ত পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করা হয়। কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলি ও পিস্তল এবং প্যান্টের সামনের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, স্বল্প জনবল ও পরিবহন সংকটের মধ্যেও মাদক ও অস্ত্র উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়া সরকার ও সংস্থার লক্ষ্য।
পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।








