সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আগামীকাল রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন।

তিনি বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আবুল হোসেন হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আজকের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার থেকে আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাব।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) বরাবর স্মারকলিপি দেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর পরিকল্পিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, আবুল হোসেন হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, আবুল হোসেন হত্যা মামলায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলার মূল আসামিদের গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা ইরানের

» ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

» টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

» যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন গ্রেপ্তার

» ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

» রেকর্ড গড়তে পারল না বিজয়ের শেষ সিনেমা

» অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

» ‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

» ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

» নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আগামীকাল রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন।

তিনি বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আবুল হোসেন হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আজকের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার থেকে আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাব।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) বরাবর স্মারকলিপি দেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর পরিকল্পিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, আবুল হোসেন হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, আবুল হোসেন হত্যা মামলায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলার মূল আসামিদের গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com