বাণিজ্য-বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে তুরস্ক-বাংলাদেশ বৈঠ‌ক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। এসময় দুই দেশের মধ্যে সংস্কৃ‌তি‌ বিষয়ক এক‌টি সম‌ঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শনে যাবেন।

দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছান হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তি‌নি ইন্দোনেশিয়া এবং দ‌ক্ষিণ কো‌রিয়া সফর করেছেন। সিউল থে‌কে তি‌নি ঢাকায় আসেন।

শ‌নিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

কূটনৈ‌তিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।

বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ দুই দেশের কূটনীতিকরা।

উল্লেখ্য, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাণিজ্য-বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে তুরস্ক-বাংলাদেশ বৈঠ‌ক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। এসময় দুই দেশের মধ্যে সংস্কৃ‌তি‌ বিষয়ক এক‌টি সম‌ঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শনে যাবেন।

দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছান হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তি‌নি ইন্দোনেশিয়া এবং দ‌ক্ষিণ কো‌রিয়া সফর করেছেন। সিউল থে‌কে তি‌নি ঢাকায় আসেন।

শ‌নিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

কূটনৈ‌তিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।

বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ দুই দেশের কূটনীতিকরা।

উল্লেখ্য, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com