প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও আছেন বিজন কান্তি সরকার। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও। আর তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তানভীর গণি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।

এদিন আরও দুজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়। তারা হলেন মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। সাইয়েদ আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন যুব কর্মসংস্থান বিষয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা পরে উত্থাপনের প্রস্তাবে আমরা মর্মাহত: আখতার হোসেন

» সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

» স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে চমৎকার পরিবেশন করতে পারেন: বিরোধীদলীয় নেতা

» ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

» পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

» সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

» প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

» অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি

» আমির হামজার দিকে ইঙ্গিত করে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক সচিব বিজন কান্তি সরকারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও আছেন বিজন কান্তি সরকার। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও। আর তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

তানভীর গণি এশিয়ার সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টাইবোর্ন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এই ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ রয়েছে, যা বিভিন্ন দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়।

এদিন আরও দুজনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়। তারা হলেন মো. শাকিরুল ইসলাম খান ও মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। সাইয়েদ আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন যুব কর্মসংস্থান বিষয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com