মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় যুক্তিতর্ক আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক শুরু আজ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

সাধারণত আইনানুযায়ী প্রথমত যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন। কিন্তু এ মামলায় ইনুর আইনজীবীদের যুক্তি উপস্থাপনের কথা রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলেই রায়ের দিকে এগোবে মামলাটি।

এর আগে, ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। হাসানুল হকের নির্দেশে তাদের ওপর গুলি চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। তাদের গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এছাড়া উসকানি-প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত

» জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : যুগ্মসচিব

» ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

» ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

» বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধ নিহত

» জনগণের ম্যান্ডেট মানতে গড়িমসি করছে বিএনপি: শিবির সভাপতি

» শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

» চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

» শাওয়ালের ৬ রোজা: সব মাজহাবে কি সমান ফজিলতের?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় যুক্তিতর্ক আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক শুরু আজ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

সাধারণত আইনানুযায়ী প্রথমত যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন। কিন্তু এ মামলায় ইনুর আইনজীবীদের যুক্তি উপস্থাপনের কথা রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলেই রায়ের দিকে এগোবে মামলাটি।

এর আগে, ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। হাসানুল হকের নির্দেশে তাদের ওপর গুলি চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। তাদের গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এছাড়া উসকানি-প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com