পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত চার জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

বুধবার ভোরে উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

» ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

» বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

» জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

» প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি

» জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

» আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে : আবদুস সালাম

» মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের

» নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত চার জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

বুধবার ভোরে উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com