চিড়িয়াখানায় কেমন আছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দিনে কী খায়?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট খাদ্যতালিকা অনুযায়ী যত্নে রাখা হচ্ছে এই অ্যালবিনো জাতের প্রাণীটিকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খায়। এর পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবারও একই পরিমাণ খাবার দেওয়া হয়েছে এবং শুক্রবারও একই নিয়ম বজায় রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে দিনে কয়েক দফায় তাকে খাবার দেওয়া হয়।

খাবার দেওয়ার সময়সূচি অনুযায়ী- সকাল ৯টার দিকে ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর বেলা ১১টা এবং দুপুর ২টার পর ঘাস খাওয়ানো হয়। বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর আর ভারী খাবার দেওয়া হয় না।

গত বুধবার রাতে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে তাকে। খাঁচার সামনে ঝুলানো পরিচিতিতে লেখা রয়েছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ‘Albino Buffalo’।

মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি গৃহপালিত প্রাণী হওয়ায় এমন ব্যবস্থায়ই অভ্যস্ত।

সরেজমিনে দেখা গেছে, মহিষটির থাকার স্থানটি পাকা এবং ওপরে টিনের ছাউনি রয়েছে। আশপাশে গাছ থাকলেও সরাসরি ছায়া পড়ে না। গরম থেকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে তাকে। পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে তাকে ঠান্ডা রাখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিড়িয়াখানায় কেমন আছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দিনে কী খায়?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট খাদ্যতালিকা অনুযায়ী যত্নে রাখা হচ্ছে এই অ্যালবিনো জাতের প্রাণীটিকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খায়। এর পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবারও একই পরিমাণ খাবার দেওয়া হয়েছে এবং শুক্রবারও একই নিয়ম বজায় রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে দিনে কয়েক দফায় তাকে খাবার দেওয়া হয়।

খাবার দেওয়ার সময়সূচি অনুযায়ী- সকাল ৯টার দিকে ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর বেলা ১১টা এবং দুপুর ২টার পর ঘাস খাওয়ানো হয়। বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়। এরপর আর ভারী খাবার দেওয়া হয় না।

গত বুধবার রাতে মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে তাকে। খাঁচার সামনে ঝুলানো পরিচিতিতে লেখা রয়েছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ‘Albino Buffalo’।

মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি গৃহপালিত প্রাণী হওয়ায় এমন ব্যবস্থায়ই অভ্যস্ত।

সরেজমিনে দেখা গেছে, মহিষটির থাকার স্থানটি পাকা এবং ওপরে টিনের ছাউনি রয়েছে। আশপাশে গাছ থাকলেও সরাসরি ছায়া পড়ে না। গরম থেকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে তাকে। পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে তাকে ঠান্ডা রাখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com