আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়া বাইপাইলে তীব্র যানজটে ১৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে বৃষ্টির কারণে পরিস্থিতির এ অবনতি ঘটে। তবে, গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত যান চলাচল রয়েছে স্বাভাবিক। তবে নবীনগর পয়েন্টে থমকে যাওয়া যানজট বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে ঢাকার মহাসড়কের সাভারের বিষমাইল পর্যন্ত।

সকালে বৃষ্টির মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইলমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ধীরগতি ও অব্যবস্থাপনা ছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় বেহাল রাস্তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন বলেন, তীব্র বৃষ্টির কারণে সড়কে খানাখন্দকের কারণে কিছুটা ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রকল্প থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় শতাধিক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

» শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা

» মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন

» বন্যাদুর্গত এলাকা না গিয়ে প্রধানমন্ত্রী বরিশালে গেছেন বলে তাঁকে কটাক্ষ করেছেন: নাসীরুদ্দিন পাটোয়ারী

» মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

» শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি

» জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

» চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

» ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়া বাইপাইলে তীব্র যানজটে ১৯ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে বৃষ্টির কারণে পরিস্থিতির এ অবনতি ঘটে। তবে, গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত যান চলাচল রয়েছে স্বাভাবিক। তবে নবীনগর পয়েন্টে থমকে যাওয়া যানজট বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে ঢাকার মহাসড়কের সাভারের বিষমাইল পর্যন্ত।

সকালে বৃষ্টির মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইলমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ধীরগতি ও অব্যবস্থাপনা ছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় বেহাল রাস্তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন বলেন, তীব্র বৃষ্টির কারণে সড়কে খানাখন্দকের কারণে কিছুটা ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রকল্প থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় শতাধিক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com