সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েক এলাকায় ঈদের নামাজ আদায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

বুধবার সকালে জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন শুরু করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ ওই ঈদ জামায়াতে অংশ নেন। এছাড়া, বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি গ্রামের বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের নামাজে অংশ গ্রহণ করেন। তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এদিকে, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট তিনটি স্থানে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর কিছু মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। এরই ধারাবাহিকতায় জেলার কয়েকটি এলাকাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েক এলাকায় ঈদের নামাজ আদায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

বুধবার সকালে জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন শুরু করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ ওই ঈদ জামায়াতে অংশ নেন। এছাড়া, বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি গ্রামের বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের নামাজে অংশ গ্রহণ করেন। তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এদিকে, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট তিনটি স্থানে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর কিছু মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। এরই ধারাবাহিকতায় জেলার কয়েকটি এলাকাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com