২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। এতে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত কয়েকদিনে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিল৷ এতে সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে৷ যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিল।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদক কারবারিদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত

» মাসুদ উদ্দিনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

» ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

» এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

» সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী

» নেদারল্যান্ডসের বাড়িতে কেন পর্দা থাকে না

» আইপিএল উদ্বোধনী ম্যাচে কোহলি-দেবদূতের ঝড়ে হায়দরাবাদকে হারালো বেঙ্গালুরু

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

» তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

» Scam Alert অপরিচিত নম্বর থেকে ‘সাইলেন্ট কল’? হ্যালো বললেই হতে পারে সর্বনাশ!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। এতে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত কয়েকদিনে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিল৷ এতে সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে৷ যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিল।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com